আর্কাইভ
ads
logo

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

আন্তজার্তিক ডেস্ক

প্রকাশকাল: ৯ আগস্ট ২০২৬, ০৯:৪৯ এ.এম
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর

ছবি : সংগৃহীত

ads

আন্তর্জাতিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। এই ত্রিপক্ষীয় সামরিক সমঝোতায় পরবর্তী ধাপে মিসরও যুক্ত হতে পারে বলে আভাস দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদোলুর এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ফিদান জানান, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রকে এই প্ল্যাটফর্মে আনার বিষয়ে আগ্রহী। সেই ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়ে মিসরের অন্তর্ভূক্তির জোরালো সম্ভাবনা রয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, বর্তমান রূপরেখাটি তিন রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকলেও আঞ্চলিক চাহিদা অনুযায়ী এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে এটি শুধুই আত্মরক্ষামূলক একটি উদ্যোগ এবং এর পেছনে কোনো ভৌগোলিক ভূখণ্ড দখলের অভিপ্রায় নেই বলে তিনি নিশ্চিত করেন। তিনি জোর দিয়ে বলেন, অঞ্চলজুড়ে নিরাপত্তা সুসংহত করাই এই কৌশলের প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখে মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ নিরাপত্তার এই সমঝোতা স্মারক সই হয়। সেই অঙ্গীকার অনুযায়ী, স্বাক্ষরকারী যেকোনো একটি দেশের ওপর আক্রমণ করা হলে তা অবশিষ্ট রাষ্ট্রগুলোর ওপরও আক্রমণ হিসেবে বিবেচিত হবে। চুক্তিতে কোনো নির্দিষ্ট শত্রুপক্ষকে চিহ্নিত না করা হলেও এর আওতায় তিন দেশের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে যৌথ সামরিক মহড়া ও নানামুখী প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

হাইলাইটস

বিশেষ সংবাদ